বিকেলের চায়ের আড্ডায় হয়ে যাক মুড়ির কাটলেট - The News Lion

বিকেলের চায়ের আড্ডায় হয়ে যাক মুড়ির কাটলেট

 


দি নিউজ লায়ন;

উপকরণ

১কাপ মুড়ি

১ টা আলু

১ টা পিঁয়াজ

১ টা ডিম সিদ্ধ

৪ টে কাঁচা লঙ্কা

১/২চা চামচ ধনে জিরে গুঁড়ো 

১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো 

২ চা চামচ বেসন

১ চা চামচ ময়দা

১/২ চা চামচ কর্ণফ্লাওয়ার

২চা চামচ কর্নফ্লেক্স গুঁড়ো

স্বাদ অনুযায়ী নুন

পরিমাণ মত ভাজার জন্য সাদা তেল


প্রণালি 

প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে। এবার মুড়িতে খুব সামান্য জল দিয়ে মেখে নিতে হবে। এরপর ওই মুড়ির সাথে সেদ্ধ আলু সেদ্ধ ডিম।পিয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ও সব মসলা ও বেসন দিয়ে ভালো করে মেখে কাটলেট এর আকারে গড়ে নিতে হবে।


এবার একটা পাত্রে কর্নফ্লেক্স এর গুঁড়ো রাখতে হবে।আর একটা পাত্রে ময়দা ও কর্নফ্লোর এর গুঁড়োতে খুব সামান্য জল দিয়ে একটা গোলা করে নিতে হবে। এবার ওই কাটলেট গুলো প্রথমে ময়দার গোলায় কোট করে পরে কর্নফ্লেক্স এর গুরো তে কোট করে সাদা তেল এ ভাজতে হবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.